ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশকে হারিয়ে সেমিতে ভারতকে এড়ালো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪২, ১৯ ডিসেম্বর ২০২১
বাংলাদেশকে হারিয়ে সেমিতে ভারতকে এড়ালো পাকিস্তান
ছবি: সংগৃহীত

এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে জয়ে সেমিফাইনালে ভারতকে এড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান ও জাপান-দুই দলের সংগ্রহ সমান ৫ পয়েন্ট।

গোল গড়ে পাকিস্তান গ্রুপে তৃতীয় স্থান পেয়েছে, জাপান গ্রুপে চতুর্থ স্থানে আছে। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে গেছে ভারত।

৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কোরিয়া। ২১ ডিসেম্বর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে কোরিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে জাপানের বিপক্ষে।

Advertisement

রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ৪০ সেকেন্ডেই পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। ফ্লিক বাইরে পাঠিয়ে অতিথি দল সুযোগ নষ্ট করে। দুই মিনিট পর পাকিস্তান অধিনায়ক ওমর ভুট্টার প্রচেষ্টা রুখেদেন গোলরক্ষক বিপ্লব কুজুর।

১০ম মিনিটে ডানদিকে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে বাংলাদেশ। আরশাদ হোসেনের বুদ্ধিদীপ্ত পাস ফাকায় পেয়েও গোল করতে পারেননি দ্বীন ইসলাম ইমন।

১৩ মিনিটে ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সোহানুর রহমান সবুজের হিট স্টিকে থামিয়ে দেন রাসেল মাহমুদ জিমি। সার্কেলের মধ্যে থেকে আরশাদ হোসেন বল জালে পাঠান। ২০ সেকেন্ডর মধ্যেই সমতায় আসে পাকিস্তান। নাদিম আহমেদের ফিল্ড গোল করেন।

১৭ মিনিটে পেনাল্টি কর্নারে আবু মাহমুদ ফ্লিক বাইরে পাঠান। পরের মিনিটে এজাজ আহমেদের ফিল্ড গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় পাকিস্তান। জুনাইদ মঞ্জুরের স্কয়ার পাস ধরে ২৪ মিনিটে আফরাজ ফিল্ড গোল করলে স্কোরলাইন ৩-১ হয়।

২৬ মিনিটে নাদিম আহমেদের ফিল্ড গোলে স্কোরলাইন ৪-১ হয়। ৩৪ মিনিটে মোহাম্মদ রাজ্জাকের পেনাল্টি কর্নার গোলে ব্যবধান ৫-১ করে পাকিস্তান। পরের মিনিটে আরশাদ হোসেনের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।

আশরাফুল ইসলামের হিটে ঠাণ্ডা মাথায় প্লেস করেন ২০ বছর বয়সি ফরোয়ার্ড। বাংলাদেশ রক্ষণের সমন্বয়হীনতায় ৩৮ মিনিটে এজাজ আহমেদ ফিল্ড গোল করে ব্যবধান ৬-২ করেন। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

৪৮, ৫২ ও ৫৩ মিনিটে মিনিটে পেনাল্টি কর্নার পেলেও গোল বাড়াতে পারেনি পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!