ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অপরিবর্তিত স্কোয়াডেই অ্যাশেজের বাকি ৩ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৪, ২০ ডিসেম্বর ২০২১
অপরিবর্তিত স্কোয়াডেই অ্যাশেজের বাকি ৩ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া দল

সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে জমজমাট দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে দ্য অ্যাশেজ। সবচেয়ে পুরনো এই দ্বৈরথের এবারের সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাশেজের বাকি তিন ম্যাচে অপরিবর্তিত স্কোয়াড নিয়েই খেলবে তারা। 

সোমবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানেই নিশ্চিত করা হয়েছে, কেউ ইনজুরিতে না পড়লে বর্তমান স্কোয়াডের কেউ বাদ যাচ্ছেন না।

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিয়ে দলে ফিরবেন অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও আরেক তারকা পেসার জশ হ্যাজলউড। এছাড়া প্রথম দুই টেস্টেই ব্যাট হাতে মোটামুটি ব্যর্থ হওয়া মার্কাস হ্যারিসও দলে জায়গা ধরে রেখেছেন। ব্যাকআপ ব্যাটার হিসেবে রয়েছেন শুধু উসমান খাজা।

Advertisement

করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় অধিনায়ক কামিন্স এবং চোটের কারণে হ্যাজলউড দ্বিতীয় টেস্টে অংশ নিতে পারেননি। বক্সিং ডে টেস্টের পর দুই দল পাড়ি জমাবে সিডনিতে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৫ জানুয়ারি শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের ভেন্যু হোবার্ট, ১৪ জানুয়ারি যেখানে শুরু হবে দিবারাত্রির টেস্টটি। এর আগে বর্তমান সিরিজের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচটি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে শেষ দিনে ২৭৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অজিরা।

একনজরে অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ট্রেভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, জাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!