ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংল্যান্ডে কোচিং করাবেন সাবেক ডাচ তারকা টেন ডেসকাট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৬, ২২ ডিসেম্বর ২০২১
ইংল্যান্ডে কোচিং করাবেন সাবেক ডাচ তারকা টেন ডেসকাট
নেদারল্যান্ডসের সাবেক তারকা অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট

ইংল্যান্ডের স্বনামধন্য কাউন্টি দল কেন্টের পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নেদারল্যান্ডসের সাবেক তারকা অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট। সাবেক ডাচ তারকাকে কোচিং প্যানেলে যুক্ত করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে কেন্ট ক্রিকেট কর্তৃপক্ষ।

চলতি বছরেই সব ধরণের ক্রিকেট থেকে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন নেদারল্যান্ডস ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ডেসকাট। এবার নতুন পরিচয়ে ফের ক্রিকেটে ফিরছেন তিনি। পহেলা জানুয়ারি থেকেই কেন্টের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করবেন ডেসকাট।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ডেসকাট বলেন ম্যাট ওয়াকার এবং কেন্ট স্কোয়াডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। বিশেষ করে প্রতিভাবান খেলোয়াড়দের সাথে যারা সবে মাত্র ভাইটালিটি ব্লাস্ট জিতেছে এবং আগামী মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Advertisement

তিনি আরো যোগ করেন, ‘আমি আমার ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করতে এবং খেলোয়াড় এবং গ্রুপকে প্রভাবিত ও উন্নত করার জন্য আমার অভিজ্ঞতা এবং অন্য যাদের সঙ্গে কাজ করেছি তাদের অভিজ্ঞতা ব্যবহার করতে প্রস্তুত’।

ডেসকাটকে বলা হতো ‘ছোট দলের বড় তারকা’। জন্ম দক্ষিণ আফ্রিকাতে হলেও নেদারল্যান্ডসের হয়েই বিশ্ব ক্রিকেট নিজের নাম সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি। ২০০৬ সালে নেদারল্যান্ডসের জাতীয় দলে অভিষেকের পর থেকেই খেলে এসেছেন নিয়মিত। এখন পর্যন্ত দেশটির হয়ে ৩৩টি ওয়ানডে এবং ২৪টি টি-২০ খেলেছেন তিনি, দিয়েছেন দুই ফরম্যাটেই দেশকে নেতৃত্ব। এছাড়া আইপিএল, বিপিএল, সিপিএল কাউন্টি সহ বিশ্বের নামীদামী সব লিগে খেলেছেন ডেসকাট।

ঐতিহ্যবাহী কাউন্টি ক্রিকেটে সদ্য কোচ হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করা ডেসকাট, অধিনায়ক হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নসশিপের শিরোপাও জিতেছেন। এসেক্সের অধিনায়ক হিসেবে মর্যাদার এই শিরোপা হাতে তুলেছিলেন ডাচ কিংবদন্তি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!