ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৮, ২৪ ডিসেম্বর ২০২১
বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স 
জেমি সিডন্স- ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং পরামর্শক হচ্ছেন জেমি সিডন্স। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিব প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভার পর বিসিবি সভাপতি এমনটাই জানান।

বাংলাদেশে এর আগেও কাজ করেছেন জেমি সিডন্স। তিনি অবশ্য তখন ছিলেন হেড কোচ। ঘরের মাঠে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

Advertisement

মাঝে কয়েকবার হেড কোচ হিসেবে তার নাম শোনা গেলেও এবার তিনি আর হেড কোচ হিসেবে নয়, ব্যাটিং কোচ হয়ে আসছেন। আগামী বছরের ফেব্রুয়ারি থেকেই দলের সঙ্গে যোগ দেবেন সিডন্স।

ক্রিকেট ক্যারিয়ার লম্বা না হওয়ায় দ্রুতই কোচিংয়ে আসেন জেমি সিডন্স। অস্ট্রেলিয়ান এই কোচের অধীনেই ব্যাটসম্যান হিসেবে নিজেদের পরিণত করে তুলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!