তিনি জানান, অ্যাশেজের সেই টান-টান উত্তেজনাকর লড়াই এখন আর নেই। আইপিএল ও বিবিএলের কারণেই এমনটি হয়েছে।
চলমান অ্যাশেজ সিরিজে এরই মধ্যে দুই টেস্ট শেষ হয়েছে। প্রথম দুই ম্যাচেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট ৯ উইকেটে ও দ্বিতীয়টি ২৭৫ রানে জিতেছে অজিরা। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
.png)
অতীতে অ্যাশেজ মানেই ছিলো টান-টান উত্তেজনা। কিন্তু এবারের অ্যাশেজে সেই রেশ দেখতে পাননি ম্যাকগ্রা। আইপিএল ও বিবিএলের কারণে অ্যাশেজ তার রুপ হারিয়েছে বলে জানান ম্যাকগ্রা।
ম্যাকগ্রার মতে, এক সময় অ্যাশেজে যে কঠিন লড়াই হতো তা এই সিরিজে একেবারেই দেখা যাচ্ছে না। বর্তমানে সময়ের ক্রিকেটাররা একে অপরের প্রতি অনেক বেশি ‘নরম’ বলে মনে করেন।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম মর্নিং হেরাল্ডকে ম্যাকগ্রা বলেন, আইপিএল ও বিবিএলে খেলার কারনে খেলোয়াড়রা একে অপরকে ভালভাবে চিনতে পারে। দেখবেন ব্যাটার ও বোলাররা মজা করছে। কিন্তু আমি মাঠের লড়াইয়ে কিছু আবেগ দেখতে চাই। আমি সেখানে আরো যুদ্ধ দেখতে পছন্দ করবো।
১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নেয়া ম্যাকগ্রা আরো বলেন, ‘কখনও কখনও ব্যাপারটা খুব বেশি ভদ্র স্বভাবের বলে মনে হয়। এভাবেই এখন ব্যাপারটা চলছে। তাই না কি? বিষয়টি অনেক বেশি রাজনৈতিকভাবে সঠিক। আক্রমণাত্মক হতে, কড়াভাবে খেলতে, এখন সবাই একটু নার্ভাস বোধ করে।’
অতীতের স্মৃতি মনে করিয়ে দিয়ে ম্যাকগ্রা বলেন, ‘আমার মনে আছে, নাসের হুসেইনের নেতৃত্বাধীন ইংল্যান্ড যখন তার দলকে নিয়ে এসেছিল তখন পুরো সিরিজে, তাদের সাথে আমাদের কথা বলা নিষেধ ছিল। এমনকি মুখোমুখি বা ‘গুড-ডে’ও বলা যেত না।’
তিনি আরো বলেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করার সময়, আপনার শারিরীক ভাষা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ইংল্যান্ডের উচিত ড্রয়িং বোর্ডে ফিরে যাওয়া এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে চিন্তা-ভাবনা করা।’