ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বোলিং তোপে বেকায়দায় ভারত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৯, ৩০ ডিসেম্বর ২০২১
বাংলাদেশের বোলিং তোপে বেকায়দায় ভারত
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। আগে ব্যাট করে টাইগার যুবাদের বোলিং তোপে রান তুলতে বেশ সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেটে ১০৭ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। শুরু থেকেই দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরে টাইগার যুবারা। ২৩ রানেই ভারত হারায় প্রথম উইকেট।

Advertisement

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাচ্ছে ভারত। অন্যদিকে স্কোরবোর্ডে দলটি বেশি গতিতে রানও তুলতে পারছে না। এমতাবস্থায় এখন পর্যন্ত ম্যাচে এগিয়ে বাংলাদেশই। 

সেমিফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে নেপাল ও কুয়েতকে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাতিল হয় বাংলাদেশের। তবে নেট রানরেটের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমির টিকিট পেয়েছে তারা।

বাংলাদেশ একাদশ: রাকিবুল হাসান (অধিনায়ক), মোহাম্মদ ফাহিম (উইকেটরক্ষক), এস এম মেহরব হাসান, আইচ মোল্লা, মাহফিজুল ইসলাম, আশিকুর জামান, প্রান্তিক নওরোজ নাবিল, গাজী তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।

ভারত একাদশ: হারনুর পান্নু, আঙক্রিশ রাঘুবংশি, শাইক রশিদ, ইয়াশ ঢুল (অধিনায়ক), নিশান্ত সিন্ধু, রাজানগার বাওয়া, কৌশল তাম্বে, রাজাবর্ধন হাঙ্গারেকার, ভিকি ওস্তাওয়াল ও রবি কুমার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!