ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গ্র্যান্ডমাস্টার জিয়াকে রুখল তারই ছেলে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫২, ১ জানুয়ারি ২০২২
গ্র্যান্ডমাস্টার জিয়াকে রুখল তারই ছেলে
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে রুখে দিয়েছেন তারই ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। আগের দিন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের বিপক্ষে ড্রয় করেন তাহসিন তাজওয়ার। 

এর ফলে ৪৬তম জাতীয় প্রিমিয়ার দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডে পয়েন্ট ভাগাভাগি করেছেন বাবা-ছেলে। পঞ্চম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৫ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

আরো পড়ুন: ১৪৪ রান দরকার মুশফিকের

Advertisement

আর চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দ্বিতীয় এবং সাড়ে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেনের স্থান তৃতীয়।

তিন পয়েন্ট করে নিয়ে এদের পরেই রয়েছেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও ক্যান্ডিডেট মাস্টার তাহসিন, গতবারের রানারআপ বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে পঞ্চম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রাজীব বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগের সঙ্গে ড্র করেন। ৬ চালের পর ছেলের সঙ্গে ড্র মেনে নেন গ্র্যান্ডমাস্টার জিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!