ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০২২ সালে ফুটবলের উল্লেখযোগ্য কয়েকটি তারিখ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ১ জানুয়ারি ২০২২
২০২২ সালে ফুটবলের উল্লেখযোগ্য কয়েকটি তারিখ
ফাইল ছবি

২০২২ সালের গ্রীষ্মকালে আন্তর্জাতিক ফুটবলে কোন বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে না। তবে এবার বছর জুড়েই পুরো ফুটবল বিশ্ব মুখিয়ে থাকবে নভেম্বর-ডিসেম্বরের কাতার বিশ্বকাপের জন্য।

গত কয়েকটি বছরের তুলনায় এ বছরে ফুটবল বিশ্বকাপের কারণেই আন্তর্জাতিক ব্যস্ততা কিছুটা হলেও কম থাকবে। চলুন একনজরে দেখে নেয়া যাক ২০২২ সালে ফুটবল ক্যালেন্ডারে উল্লেখযোগ্য কয়েকটি দিন-তারিখ:

১ জানুয়ারি: প্রিমিয়ার লিগ, ইএফএল, বুন্দেসলিগা ও লিগ ওয়ানের জন্য শীতকালীন ট্রান্সফার উইন্ডো শুরু

Advertisement

৩ জানুয়ারি: লা লিগা, সিরি আ লিগের জন্য ট্রান্সফার উইন্ডো শুরু

৯ জানুয়ারি: আফ্রিকান নেশন্স কাপ শুরু

১৬ জানুয়ারি: সুপারকোপা ডি এস্পানার ফাইনাল

১ ফেব্রুয়ারি: সব লিগের জন্য ট্রান্সফার উইন্ডো বন্ধ

৬ ফেব্রুয়ারি: আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল

১৫ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব শুরু

২৭ ফেব্রুয়ারি: কারাবাও কাপের ফাইনাল

২০ মার্চ: দ্বিতীয় এল ক্ল্যাসিকো

২৪, ২৯ মার্চ: বিশ্বকাপের বাছাইপর্ব

২৩ এপ্রিল: কোপা ডেল ডে ফাইনাল

৮ মে: মার্দিদ ডার্বি/কোপা ডি ফ্রান্স ফাইনাল

১১ মে: কোপা ইতালিয়া ফাইনাল

১৪ মে: এফএ কাপ ফাইনাল

১৮ মে: ইউরোপা লিগ ফাইনাল

২১ মে: ডিএফবি-পোকাল ফাইনাল

২৫ মে: কনফারেন্স লিগ ফাইনাল

২৮ মে: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

২-৭, ৯-১৪ জুন: উয়েফা নেশন্স লিগ

৬ আগস্ট: প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুম শুরু

১২ আগস্ট: লা লিগার ২০২২-২৩ মৌসুম শুরু

৬ সেপ্টেম্বর: চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমের গ্রুপ পর্ব শুরু

২২-২৭ সেপ্টেম্বর: উয়েফা নেশন্স লিগ

১ অক্টোবর: কোপা সুদামেরিকানা ফাইনাল

২৯ অক্টোবর: কোপা লিবারতোদেরস ফাইনাল

২১ নভেম্বর: বিশ্বকাপ শুরু

১৮ ডিসেম্বর: বিশ্বকাপ ফাইনাল

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!