সোমবার দুইদিন কোয়ারেন্টাইন শেষ করে জারেজ ফেডারেশন ও রেঞ্জ গুলো ঘুরে দেখেন এবং শ্যুটার ও কর্মকর্তাদের সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।
গ্লাসগো ও গোল্ডকোস্ট-টানা দুই কমনওয়েলথ গেমসে রুপা জিতেছেন বাংলাদেশের অন্যতম সেরা শুটার আবদুল্লাহ হেল বাকী। সামনে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথে শ্যুটিং ডিসিপ্লিন না থাকলেও চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে রয়েছে শ্যুটিং।
.png)
এই গেমসে লাল-সবুজের রাইফেল শুটাররা যাতে ভালো ফল বয়ে আনতে পারেন সে লক্ষ্যেই নতুন কোচ নিয়োগ দিয়েছে শ্যুটিং ফেডারেশন।
এই কোচের অধীনে ইরান ২০১৯ জুনিয়র বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিমে স্বর্ণ, ২০১৪ ইনচন এশিয়ান গেমসে ১০ মিটারে স্বর্ণ এবং দুটি রূপা জেতে। তার অধীনে ইরান ৩৯ টি আন্তর্জাতিক পদক ও ২টি অলিম্পিক কোটা অর্জন করে ইরান।
বাংলাদেশের কোচ হিসেবে কাজ করছিলেন জার্মানির ক্লাউস। তার সঙ্গে শ্যুটিং ফেডারেশনের চুক্তি থাকলেও তিনি স্বেচ্ছায় সরে যেতে চাইছেন। সিঙ্গাপুরে কাজ করবেন ক্লাউস।