ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৫ উইকেট হারিয়ে অকূল পাথারে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮, ১০ জানুয়ারি ২০২২
৫ উইকেট হারিয়ে অকূল পাথারে বাংলাদেশ
লিটন দাস -ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের  দেশেই প্রথম টেস্টে জিতলেও দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে রানার পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ।  এ রান-পাহাড়ের জবাব দিতে নেমে চাপে বাংলাদেশের ব্যাটসম্যানরা।  নেই বাংলাদেশের ৫ উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান। 

দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই ভাঙে বাংলাদেশের শুরুর জুটি। ট্রেন্ট বোল্টের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বলে দ্বিতীয় স্লিপে টম ল্যাথামের হাতে ধরা পড়েন সাদমান।

Advertisement

মোহাম্মদ নাঈম শেখের স্কোয়াডে জায়গা পাওয়াই ছিল বিস্ময়কর। মাহমুদুল হাসান জয়ের চোটে শেষ পর্যন্ত টেস্টও খেলে ফেললেন বাহাতি এই ওপেনার। তবে শুরুটা হলো ভীষণ বাজে। বাংলাদেশের তৃতীয় ওপেনার হিসেবে অভিষেকে আউট হলেন শূন্য রানে।

সাদমানের মতো তিনিও আউট হন অনায়াসে ছেড়ে দেওয়া যেত এমন বলে। টিম সাউদির বাড়তি লাফানো বল ডিফেন্স করার চেষ্টায় টেনে আনেন স্টাম্পে। তাতে নাঈমকে টেস্ট দলে নেওয়ার প্রশ্ন উচ্চকিত হলো আরও।

আস্থার সঙ্গেই খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। বোল্টকে সামলাচ্ছিলেন ঠিকঠাক। কিন্তু বাঁহাতি পেসারের চমৎকার এক ডেলিভারিতে লেট সুইং ঠিক মতো সামলাতে না পেরে ধরা পড়েন দ্বিতীয় স্লিপে।

প্রথম সাত বল ডট খেলা মুমিনুল হক ফ্লিক করে খুলতে চেয়েছিলেন রানের খাতা। পারেননি বাংলাদেশ অধিনায়ক, সাউদির বল এলোমেলো করে দেন স্টাম্প।

১১ রানে চার উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে লিটন ও ইয়াসিরের ব্যাটে। চা-বিরতির আগের সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন এই দুই মিডল অর্ডার ব্যাটসম্যান।

মাত্র ৬.১ ওভারে প্রথম চার ব্যাটারের উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনের বাকি ৪.৫ ওভারে ১৬ রান যোগ করেছিলেন লিটন ও ইয়াসির। কিন্তু শেষ সেশনে খেলতে নেমে ট্রেন্ট বোল্টের প্রথম ওভারের দ্বিতীয় বলেই কট বিহাইন্ড হয়েছেন লিটন।

আউট হওয়ার আগে ১৮ বল থেকে ৮ রান করতে পেরেছেন লিটন। মাত্র ২৭ রানে ৫ উইকেট হারিয়ে অকূল পাথারে বাংলাদেশ দল।
এর আগে ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে দিন শুরু করা নিউ জিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৫২১ রানে। এতে সবচেয়ে বড় অবদান টম ল্যাথামের। ২৫২ রানের চমৎকার এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

দিনের প্রথম বলে সেঞ্চুরিতে পৌঁছান ৯৯ রান নিয়ে দিন শুরু করা ডেভন কনওয়ে। তিন অঙ্ক ছুঁয়ে যেতে পারেননি বেশিদূর, থামেন রান আউট হয়ে।

দর্শকদের তুমুল করতালি এবং বাংলাদেশ দলের গার্ড অব অনারের মধ্য দিয়ে ক্রিজে যাওয়া রস টেইলর থিতু হয়েও খেলতে পারেননি বড় ইনিংস। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে করেন ২৮। হেনরি নিকোলস ও ড্যারিল মিচেল ফিরেন দ্রুত।

দ্বিতীয় সেশনে ওয়ানডে ঘরানার গতিতে ১৬.১ ওভারে ৯৮ রান যোগ করে নিউ জিল্যান্ড। পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত থাকেন কিপার-ব্যাটসম্যান টম ব্লান্ডেল।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!