ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইগোকে পেছনে ফেলে সফল কোহলি: গম্ভীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ১২ জানুয়ারি ২০২২
ইগোকে পেছনে ফেলে সফল কোহলি: গম্ভীর
বিরাট কোহলি (ফাইল ছবি)

২০২০ সাল থেকে ব্যাট হাতে সময়টা ভাল যাচ্ছে না ভারত অধিনায়ক বিরাট কোহলির। গত দু’বছরে ১৪টি টেস্ট খেলে কোন সেঞ্চুরি পাননি তিনি। ব্যাটিং গড়- ২৬ দশমিক ০৮। অথচ কোহলির টেস্ট ব্যাটিং গড় ৫০।

ইনজুরির কারণে নতুন বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামতে পারেননি কোহলি। কেপ টাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে নেমেছেন তিনি। প্রথম ইনিংসে টেস্টের প্রথম দিন ধৈর্যশীল ৭৯ রান করেছেন ভারত অধিনায়ক। হাফ সেঞ্চুরি করতে ১৫৮ বল লাগে তার।

টেস্টে হাফ সেঞ্চুরি করতে সবচেয়ে বেশি বল খেলাতে এটি কোহলির দ্বিতীয়। এর আগে ১৭২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। উইকেট বাঁচাতে অনেক বুঝে-শুনে খেলেছেন এই ব্যাটার। কোহলির কাছ থেকে এমনটা আগে দেখেনি ক্রিকেট বিশ্ব।

Advertisement

তবে সেঞ্চুরি না করলেও কোহলির ২০১ বলে ৭৯ রানের প্রশংসা কুড়িয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর জানান, ইগোকে পেছনে ফেলে ব্যাটিংয়ে সফল হয়েছেন কোহলি।

গম্ভীর বলেন, কোহলি অনেকবার বলেছে, আপনি যদি ইংল্যান্ডে যান তাহলে আপনার ইগো ভারতে রেখে যেতে হবে। আজকে কোহলি তার ইগো ব্যাগে ভরে রেখেছিল এবং এই ইনিংস আমাকে তার সফল ইংল্যান্ড সফরের কথা মনে করিয়ে দেয়। যেখানে সে অফ স্ট্যাম্পের বাইরের অনেক বল ছেড়েছিল।

প্রত্যেক বলে প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও না হয়ে ধৈর্য ধারণ করেছেন কোহলি, এমনটাই মনে করেন গম্ভীর। তিনি বলেন, ‘আজকেও (টেস্টের প্রথম দিন) সে একই কাজ করেছে। অফ স্টাম্পের বাইরের অনেক বল ছেড়েছে। অনেকবার ব্যাটে-বলে করতে ব্যর্থ হয়েছে, কিন্তু সে ইগো দেখায়নি। সে প্রত্যেক বলে বোলারদের উপর চড়াও হওয়ার চেষ্টাও করেনি।’

কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় খুবই সুশৃঙ্খল কোহলি। অনেক বলে ড্রাইভ এবং পুল শট খেলেননি। এভাবেই খেলছিলেন। তবে আউট হবার আগ পর্যন্ত তাকে  দেখতে সত্যিই ভাল লাগছিল। সে আজ কিছু কভার ড্রাইভ খেলেছে, সে সঠিক বলগুলো বেছে নিয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!