সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ফিফা সদস্যভূক্ত দেশগুলোরা জাতীয় দলের অধিনায়ক, কোচ ও মনোনীত কিছু সাংবাদিকদে ও ভক্তদের ভোটে প্রতি বছরই বর্ষসেরার এই পুরস্কার দেয়া হয়। ২০২১ সালের বর্ষসেরাদের বেছে নিতে এবারও তার ব্যতিক্রম ছিলনা। ভোটিংয়ের বিস্তারিত প্রকাশ করতে গিয়ে বেশ কিছু বিস্ময় এবার দেখা গেছে।
.png)
অধিনায়ক ও কোচদের ভোটগুলো চূড়ান্ত ভোটের ২৫ শতাংশ হিসেবে গণনা করা হয়।
সমর্থকদের ভোট তো বরাবরই প্রিয় তারকাদের দিকেই যায়। তবে সকলের আগ্রহ থাকে জাতীয় দলের অধিনায়করা কাদের ভোট দিলেন সেটা জানার। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, লিওয়ানোদোস্কি নেইমাররা কাদের ভোট দিচ্ছেন, সেটা জানার আগ্রহ তো থাকেই।
নিজেদের সেরা তিনে মেসি বা রোনালদো একে অপরকে রাখেননি। পর্তুগালের অধিনায়ক হিসেবে নিজের প্রথম ভোটটা রোনালদো লেভাকেই দিয়েছেন। রোনালদোর চোখে দ্বিতীয় সেরা চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা মিডফিল্ডার এনগোলো কান্তে। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো জেতা জর্জিনিও রোনালদোর তালিকায় তৃতীয় সেরা হয়েছেন।
গত নভেম্বরে ব্যালন ডি’অর জিতে মেসি মঞ্চে উঠে বলেছিলেন ২০২০ সালের পারফরম্যান্সের জন্য লিওয়ানদোস্কির ব্যালন ডি’অর পাওয়া উচিত ছিল। তবে ২০২১ সালে লেভার পারফরম্যান্সে সম্ভবত সন্তুষ্ট হতে পারেননি মেসি। কারণ তার চোখে লেভা সেরা নন, এমনকি তিনেও জায়গা পাননি। মেসির চোখে সেরা হয়েছেন পিএসজি সতীর্থ নেইমার। দুইয়ে আছেন আরেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় সেরা হিসেবে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমাকে বেছে নিয়েছেন মেসি।
এ অনুষ্ঠানে অন্যান্য ক্যাটাগরীর সঙ্গে বিশ্বসেরা একাদশও ঘোষণা করা হয়েছে। বিস্ময়করভাবে এই তালিকা থেকে বাদ পড়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।
ফিফা বর্ষসেরা একাদশ :
গোলরক্ষক: গিয়ানলুইজি ডোনারুমা
ডিফেন্ডার : ডেভিড আলাবা, রুবেন দিয়াস, লিওনার্দো বনুচ্চি
মিডফিল্ডার : জর্জিনিও, এনগোলো কান্তে, কেভিন ডি ব্রুইনা
ফরোয়ার্ড : লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড, রবার্ট লিওয়ানদোস্কি