ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জয়ের ফেরার লক্ষ্যে ফিল্ডিংয়ে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৬, ২৮ জানুয়ারি ২০২২
জয়ের ফেরার লক্ষ্যে ফিল্ডিংয়ে ঢাকা
ফাইল ছবি

দুই দিন বিরতির পর আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সিলেট সানরাইজার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল দুটির লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

শুরুতেই টস পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিপিএলের প্রথম পর্বেই মুখোমুখি হয়েছিল ঢাকা ও সিলেট। সেই ম্যাচের পর আর কোনো ম্যাচ খেলেনি দুই দল। ম্যাচটিতে আগে ব্যাট করে মাত্র ১০০ রানে অল আউট হয়েছিল ঢাকা। জবাবে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

Advertisement

এমতাবস্থায় আজকের ম্যাচে জয়ে ফেরার পাশাপাশি প্রতিশোধ নেয়ার চেষ্টাও করবে মিনিস্টার ঢাকা। বড় ব্যবধানে এ ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান বাঁ আরো উপরে উঠে আসতে পারে তারা। ফলে সিলেটকে গুড়িয়ে দেওয়ার লক্ষ্যেই নামবে রিয়াদের দল।

অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিলেট। ব্যাটিং আশানুরূপ না হলেও বোলিং ডিপার্টমেন্টে দলটির খেলোয়াড়রা আছেন দারুণ ছন্দে। মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে সানরাইজার্সরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!