নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড জানান, ব্যথা অনুভব করার কারণেই উইলিয়ামসনকে বিশ্রাম দেয়া হয়েছে।
বেশ কিছু দিন ধরেই কনুইয়ের ইনজুরিতে ভুগছিলেন উইলিয়ামসন। এই সিরিজকে সামনে রেখে তিনি অনুশীলন করতে পারছেন না। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থেকেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। সিরিজের আগে তার সুস্থ হবার সম্ভাবনা নেই।
.png)
উইলিয়ামসনের অনুপস্থিতিতে আবারো নিউজিল্যান্ডকে টেস্টে নেতৃত্ব দেবেন টম লাথাম। সেই সঙ্গে অভিজ্ঞ রস টেইলরকে ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হবে নিউজিল্যান্ডকে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে গেল মাসে বড় ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেন টেইলর।
ইনজুরি থেকে সুস্থ হয়ে শীঘ্রই ক্রিকেটে ফিরবেন উইলিয়ামসন, এমনটাই প্রত্যাশা স্টিডের।
তিনি বলেন, আমি আশা করি, আমরা তাকে পাবো কিন্তু আমি এটাও বলতে চাই যে, এখনও কোন নিশ্চয়তা নেই। এটা তার প্রস্তুতির উপর নির্ভর করছে। হয়তো-বা লম্বা কোন নেট সেশন করবে না। তার কনুইয়ের ইনজুরির উপর সবকিছু নির্ভর করছে।
স্টিড আরো জানান, উইলিয়ামসনের কনুইয়ে ব্যথা নেই। তারপরও তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না নিউজিল্যান্ড।
স্টেড বলেন, তার কোন ব্যথা নেই। এর আগে বেশ কয়েকবার চোট থেকে সেরে উঠার পর আমরা তাকে তাড়াতাড়ি খেলিয়েছি। তাই এবার পরিকল্পনা মতো কাজ করতে হবে।
ক্রাইস্টচার্চে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৫ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।