ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ক্যাম্পের জন্য ২৮ সদস্যের দল দিল বাংলাদেশ হকি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২২
ক্যাম্পের জন্য ২৮ সদস্যের দল দিল বাংলাদেশ হকি ফেডারেশন
বাংলাদেশ হকি দল -ফাইল ফটো

আগামী মাসে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এর আগে এ সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন গোবিনাথন কৃষ্ণমূর্তি। তিনি বিকেএসপিতে উপদেষ্টা কোচের দায়িত্বে রয়েছেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।  এই টুর্নামেন্টের ক্যাম্প হবে বিকেএসপিতে। হকি ফেডারেশন যে ২৮ খেলোয়াড় ডেকেছেন তাদের ১২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বিকেএসপিতে প্রধান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

এই সফরের জন্য গোবীনাথনের সহকারী কোচ থাকছেন জাহিদ হোসেন রাজু। ম্যানেজার মোহাম্মদ ইউসুফ এবং সহকারী ম্যানেজার মাহাবুব মোর্শেদ লেবু।

 আগামী ১১ মার্চ জাকার্তায় শুরু হবে এই টুর্নামেন্ট। যা এশিয়া কাপ হকির বাছাইপর্বও।  

প্রাথমিক দল :

গালরক্ষক: অসীম গোপ, বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, নুরুজ্জামান নয়ন।

রক্ষণভাগ: খোরশেদুর রহমান, ফরহাদ হোসেন সিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন।


মধ্যমাঠ: সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বী, প্রিন্স লাল সামন্ত, রাজু আহমেদ তপু, আবেদ উদ্দিন।

আক্রমণভাগ: রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান রবি, মাহবুব হোসেন ও রাজীব দাস।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!