পরিসংখ্যানে বাংলাদেশ-আফগানিস্তান
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর আগে আটবার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ ৫ বার ও আফগানরা ৩ বার জয় পায়।
একনজরে দেখে নেয়া যাক এর আগে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচগুলোর কিছু পরিসংখ্যান:
সর্বোচ্চ দলীয় সংগ্রহ (বাংলাদেশ): ২৭৯/৮, ৫০ ওভার, মিরপুর, সাল- ২০১৬
সর্বোচ্চ দলীয় সংগ্রহ (আফগানিস্তান): ২৫৮/১০, ৫০ ওভার, মিরপুর, সাল- ২০১৬
.png)
সর্বনিম্ন রান (বাংলাদেশ): ১১৯/১০, ৪২.১ ওভার, আবু ধাবি, সাল- ২০১৮
সর্বনিম্ন রান (আফগানিস্তান): ১৩৮/১০, ৩৩.৫ ওভার, মিরপুর, সাল- ২০১৬
সবচেয়ে বেশি রান (বাংলাদেশ): তামিম ইকবাল ৫ ম্যাচে ২৭৩ রান।
সবচেয়ে বেশি রান (আফগানিস্তান): আসগর আফগান ৮ ম্যাচে ২২৬ রান।
সবচেয়ে বেশি উইকেট (বাংলাদেশ): সাকিব আল হাসান ৭ ম্যাচে ১৮ উইকেট।
সবচেয়ে বেশি উইকেট (আফগানিস্তান): মোহাম্মদ নবি ৮ ম্যাচে ১২ উইকেট।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (বাংলাদেশ): তামিম ইকবাল- ১১৮, মিরপুর, সাল-২০১৬
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (আফগানিস্তান): আসগর আফগান- ৯০*, ফতুল্লা, সাল-২০১৪
ইনিংসে সেরা বোলিং (বাংলাদেশ): সাকিব আল হাসান- ১০ ওভার ২৯ রান ৫ উইকেট, সাউদাম্পটন, সাল-২০১৯
ইনিংসে সেরা বোলিং (আফগানিস্তান): দৌলত জাদরান- ১০ ওভার ৭৩ রান ৪ উইকেট, মিরপুর, সাল-২০১৬