সেরা পাঁচে সাকিব-মুস্তাফিজ-তাসকিন, সর্বোচ্চ উইকেট ফারুকির
গতকাল শেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শীর্ষ পাঁচ বোলারের তালিকায় আছেন টাইগার দলের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে সর্বোচ্চ উইকেট শিকারী আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি।
৩ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন ফারুকি। প্রথম ওয়ানডেতে ৫৪ রান ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ঐ ম্যাচের শুরুতেই বাংলাদেশকে বিপদে ফেলে দিয়ে আফগানিস্তানের জয়ের পথ রচিত করেছিলেন এই পেসার।
২৮ রানে পতন হওয়া বাংলাদেশের পাঁচ উইকেটের চারটিই নিয়েছিলেন ফারুকি। কিন্তু পরবর্তীতে সপ্তম উইকেটে বাংলাদেশের আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ অবিচ্ছিন্ন ২২৫ বলে ১৭৪ রান করে আফগানিস্তানের হাত থেকে ম্যাচ কেড়ে নেন।
.png)
সিরিজে ৫টি উইকেট রয়েছে আফগানিস্তানের রশিদ খান ও বাংলাদেশের সাকিব আল হাসানের। ৪টি করে উইকেট শিকার করেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের শীর্ষ পাঁচ উইকেট শিকারি:
বোলার - ম্যাচ - ওভার - রান - উইকেট - সেরা বোলিং
ফজল হক ফারুকি (আফগানিস্তান) - ৩ - ২৭.৫ - ১৪৬ - ৬ - ৪/৫৪
রশিদ খান (আফগানিস্তান) - ৩ - ৩০.০ - ১২১ - ৫ - ৩/৩৭
সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৩ - ২৯.০ - ১৩৫ - ৫ - ২/৩৮
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) - ৩ - ২৩.১ - ১১২ - ৪ - ৩/৩৫
তাসকিন আহমেদ (বাংলাদেশ) - ৩ - ২৬.০ - ১২০ - ৪ - ২/৩১