সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের ওপেনার লিটন দাস। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৭৪ দশমিক ৩৩ গড়ে ২২৩ রান করেছেন তিনি।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ রানের ইনিংস খেলে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন লিটন। তৃতীয় ওয়ানডেতে তিনি ৮৬ রান করলেও ম্যাচ হারে বাংলাদেশ।
.png)
এর পরের তিনটি স্থান আফগানিস্তানের ব্যাটারদের দখলে। রহমত শাহ ১৩৩ রান, নাজিবুল্লাহ জাদরান ১২২ রান ও রহমানউল্লাহ গুরবাজ ১২০ রান করেন। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অপরাজিত ১০৬ রান করে আফগানদের হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা করেন গুরবাজ।
১১১ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে আফিফ হোসেন। প্রথম ওয়ানডেতে আফিফের অপরাজিত ৯৩ রান, বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছিল।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের শীর্ষ পাঁচ ব্যাটার:
ব্যাটার - ম্যাচ - ইনিংস - রান - গড় - ১০০ - ৫০
লিটন দাস (বাংলাদেশ) - ৩ - ৩ - ২২৩ - ৭৪.৩৩ - ১ - ১
রহমত শাহ (আফগানিস্তান) - ৩ - ৩ - ১৩৩ - ৪৪.৩৩ - ০ - ১
নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান) - ৩ - ৩ - ১২২ - ৬১.০০ - ০ - ২
রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) - ৩ - ৩ - ১২০ - ৬০.০০ - ১ - ০
আফিফ হোসেন (বাংলাদেশ) - ৩ - ৩ - ১১১ - ১১১.০০ - ০ - ১