রাশিয়ার হামলার প্রতিবাদে আগে থেকেই নেট মাধ্যমে সরব হয়েছিলেন এলিনা। তাই ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন কোনো রাশিয়ার খেলোয়াড়দের বিপক্ষে লড়বেন না তিনি। একেবারেই অনঢ় ছিলেন।
শেষ পর্যন্ত নারীদের টেনিস সংস্থা ডব্লিউটিএ জানায় রাশিয়ার প্রতিযোগীরা নিজের দেশের নাম বা পতাকা নিয়ে খেলতে পারবেন না। এই সিদ্ধান্তের পরই রাশিয়ার আনাস্তাসিয়া পোটাপোভা বিরুদ্ধে টেনিস কোর্টে নামতে রাজি হন এলিনা।
.png)
ম্যাচ শুরুর আগেই এলিনা ঘোষণা দিয়েছিলেন যে, টুর্নামেন্ট থেকে প্রাপ্ত প্রাইজমানির পুরোটাই দিয়ে দেবেন ইউক্রেনের সেনাবাহিনীকে। দেশের নাম বা পতাকা না থাকলেও প্রতিপক্ষ একজন রাশিয়ান হওয়ায় প্রথম থেকেই জ্বলে ওঠেন এলিনা। এদিন নিজ দেশের পতাকার রঙের পোশাক (হলুদ গেঞ্জি ও নীল স্কার্ট) পড়ে কোর্টে নামেন তিনি। প্রথম রাউন্ডে রুশ খেলোয়াড় আনাস্তাসিয়া পোতাপোভা পাত্তাই পায়নি ইউক্রেনিয়ান টেনিস সুন্দরীর কাছে। পোতাপোভাকে সরাসরি সেটে (৬-২, ৬-১ গেমে) পরাজিত করেন তিনি।
মন্তেরেই ওপেন ২০২২-এর প্রাইজমানির হিসাব অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে উঠলে সভিতোলিনা পাবেন ৫ হাজার ৮০০ ডলার (প্রায় পাঁচ লাখ টাকা)। সেমিফাইনালে উঠলে পাবেন ৮ লাখ ৬৮ হাজার, ফাইনালে উঠলে সাড়ে ১৫ লাখ টাকার কিছু বেশি।
আর শিরোপাই জিতে গেলে? ৩১ হাজার ডলার পাবেন সভিতোলিনা। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৬ লাখ টাকার কিছু বেশি।