২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের ব্যাটিং কোচ ছিলো ক্লুজনার। এরপর ২০১৯ সালে আফগানিস্তানের প্রধান কোচ হন তিনি। ২০২১ সালে আফগানদের কোচের দায়িত্ব ছাড়েন ক্লুজনার। ব্যাটিং কোচ হিসেবে স্টুয়ার্ট মাসকানেরিয়ার জায়গা নিবেন তিনি।
প্রধান কোচ হিসেবে ভারতের লালচাঁদ রাজপুতকেই রেখে দিয়েছে জিম্বাবুয়ে। তবে এখন পর্যন্ত কোন বোলিং কোচ নিয়োগ দেয়নি তারা।
.png)
সাদা বলের ক্রিকেটের স্থায়ীভাবে অধিনায়ক হিসেবে ক্রেইগ আরভিনকে দায়িত্ব দিয়েছে জিম্বাবুয়ে। অর্ন্তবর্তী কোচ হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন আরভিন। ২০২১ সালে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সিরিজে ও চলতি বছর শ্রীলংকার বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
এখন পর্যন্ত একটি টেস্ট, ছয়টি ওয়ানডে ও আটটি টি-২০তে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন আরভিন।
জিম্বাবুয়ের টেস্ট দলের নেতৃত্বে যথারীতি থাকছেন সিন উইলিয়ামস। তিন ফরম্যাটেই সহ-অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে রেজিস চাকাভাকে।