[ খেলা ]
স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের প্লে অফ ম্যাচ স্থগিত
ফাইল ছবি
আগামী ২৪ মার্চ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্লে অফের সেমিফাইনাল ম্যাচটি ইউক্রেনের আবেদনের প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত নোটিফিকেশন ইতোমধ্যেই ফিফার কাছ থেকে প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে স্কটিশ ফুটবল এসোসিশয়েন।
এই ম্যাচে বিজয়ী দলটির ২৯ মার্চ কার্ডিফে অনুষ্ঠিতব্য প্লে অফের ফাইনালে অস্ট্রিয়া বনাম ওয়েলসের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে খেলার কথা ছিল।
ইউক্রেনের সামরিক আগ্রাসনের কারনে ম্যাচটি স্থগিত করেছে ফিফা। নতুন তারিখ নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। জুনে নেশন্স লিগ চলাকালীন সময়ে দেশগুলোর সুবিধা অনুযায়ী একটি তারিখ নির্ধারণের ইঙ্গিত পাওয়া গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!