ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাপনের সঙ্গে জরুরি বৈঠকে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৭, ১২ মার্চ ২০২২
পাপনের সঙ্গে জরুরি বৈঠকে সাকিব
ফাইল ছবি

নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সাকিব আল হাসান।

শনিবারদুপুর ১২.৩০টায় মিরপুরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) ভবনে প্রবেশ করেন ক্রিকেট বোর্ড সভাপতি পাপন। তার মিনিট দশেক পরই হাজির হন সাকিবও।

সাকিবকে নিয়ে জল ঘোলা হচ্ছে বেশ। কিছুদিন আগে বিসিবিকে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার। যেখানে জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না। এরপর শুরুতে রাজি হলেও পরে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না বলেও জানান তিনি। সাকিবের ওই প্রস্তাব আমলে নিয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি।
তবে গুঞ্জন আছে, বোর্ডের কাছে সাকিব প্রস্তাব করবেন, এই সময়ে ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান তিনি। এনিয়ে আলোচনা হতে পারে পাপনের সঙ্গে।

Advertisement

এই বৈঠকে সাকিব-পাপন ছাড়াও উপস্থিত আছেন বিসিবির বেশ কয়েকজন পরিচালক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!