ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৪০ দল নিয়ে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৪, ১৪ মার্চ ২০২২
৪০ দল নিয়ে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল শুরু কাল
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে নারী ফুটবলার তৈরির অন্যতম পাইপলাইন জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্ট। ৪০ দল নিয়ে সাত জেলায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

আজ সোমবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সরকারের করোনার বিধি নিষেধ উঠে গেছে। এরপরও অনেক জেলা করোনার অজুহাত দেখিয়ে এই টুর্নামেন্টে আসছে না। 

এ সম্পর্কে তিনি বলেছেন, আমরা সকল জেলাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। করোনা ও আরো সীমাবদ্ধতার জন্য অনেক জেলা অংশগ্রহণ করতে পারছে না।

Advertisement

এবার বাফুফেকেও সীমিত সুযোগের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে বলেও জানান তিনি। তার ভাষায়, ‘ওয়ালটন প্রতি বার এই টুর্নামেন্টের সঙ্গে থাকে। তাদের অন্য ফেডারেশনে এই মুহূর্তে ব্যস্ততা থাকায় এবার থাকতে পারেনি। আবার জাপান ফুটবল এসোসিয়েশনেরও একটা ডেডলাইন রয়েছে। ফলে জেএফএ’র অর্থ দিয়েই টুর্নামেন্ট চালাতে হচ্ছে’।

মাদারীপুর,কুস্টিয়া, দিনাজপুর, রাজশাহী, শেরপুর, কক্সবাজার, সাতক্ষীরা এই সাত জেলায় প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্বের সাত চ্যাম্পিয়ন ও সেরা রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে। 

বিগত আসরগুলোর চূড়ান্ত পর্ব ঢাকায় হলেও এই বার মাঠ স্বল্পতার জন্য চূড়ান্ত পর্ব রাজশাহীতে অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হবে। 

বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী সদস্য আমের খান, নুরুল ইসলাম নুরু, টিপু সুলতান সহ মহিলা উইংয়ের আরো অনেকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!