দুষ্কৃতিদের গুলিতে মারা গেলেন ৪০ বছরের সন্দীপ। সোমবার সন্ধ্যায় জলন্ধরের মালিয়ান গ্রামে একটি কাবাডি ম্যাচ চলাকালীন তাকে গুলি করা হয়। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সন্দীপকে মৃত বলে ঘোষণা করেন।
জলন্ধরের ডেপুটি পুলিশ সুপার লখবিন্দর সিং জানান, আট থেকে দশটি গুলি চালানো হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতিরা সন্দীপের বুক ও মাথা লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি চালায়।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১২ জন দুষ্কৃতি হামলা চালায় সন্দীপের ওপর। কেউ কেউ বলছেন, চারজন বন্দুকধারী ছিল। আবার কেউ কেউ জানাচ্ছেন, গলফ খেলার কিছু সরঞ্জাম নিয়ে বচসা শুরু হয়েছিল। সেখান থেকেই এত বড় ঘটনা ঘটে।
আরো পড়ুন>>> লিগে ফিরেই সেঞ্চুরি পেলেন নাঈম শেখ
প্রসঙ্গত, যে কাবাডি প্রতিযোগিতার ম্যাচ চলাকালীন খুন হয়েছেন, সেই প্রতিযোগিতারই অন্যতম সংগঠক ছিলেন সন্দীপ। স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে এখন ইংল্যান্ডেই থাকেন সন্দীপ। প্রতি বছরই এই কাবাডি প্রতিযোগিতা আয়োজনের জন্যই ভারতে আসতেন। স্ত্রী, ছেলেরা অবশ্য তার সঙ্গে আসেননি।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে কাবাডি খেলেছেন সন্দীপ নানগাল। শুধু ভারত বা পঞ্জাব নয়, কানাডা, আমেরিকা এবং ইংল্যান্ডেও সুনামের সঙ্গে খেলেছেন তিনি। স্টপারের জায়গায় খেলতেন সন্দীপ।
যেকোনো দলে এতটাই অপরিহার্য ছিলেন, কেউ কেউ তাকে ‘ডায়মন্ড' বলেও ডাকত। আর সেই প্লেয়ারের এভাবে মৃত্যুতে সকলেই শোকে বিহ্বল। সুত্র- হিন্দুস্তান টাইমস