ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ইরানকে ৬-২ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:৫৫, ১৫ মার্চ ২০২২
ইরানকে ৬-২ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ
ইরানকে ৬-২ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ; ফাইল ছবি

ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের পর ইরানকে গুড়িয়ে দিয়ে এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখেমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। 

মঙ্গলবার জাকার্তার জেবিকে হকি ফিল্ডে আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে ইরানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। অপর তিনটি গোল করেন খোরশেদুর রহমান, মিলন হোসেন ও রোমান সরকার। ইরানের দুই গোলদাতা মোহাম্মদ আলী ও নাভিদ হোসাইন। 

টুর্নামেন্ট শুরুর আগে ইরান ছিল বিশ্ব র‌্যাংকিংয়ের বাইরে। শুরুতে তারা খেলার ধারার বিরুদ্ধে গোল করে এগিয়ে যায়। তবে দমে যায়নি বাংলাদেশ। আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা ধরে রেখে তুলে নিয়েছে টানা তৃতীয় জয়।

তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে বি-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে আশরাফুল ইসলামরা। 

স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেন ৭-০ ব্যবধানে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!