ইন্দোনেশিয়া মিশনে বাংলাদেশের হকি কোচ গোবিনাথন
ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্চে অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে পুনরায় দায়িত্ব পাচ্ছেন গোবিনাথন কৃষ্ণমূর্তি। তিনি বিকেএসপিতে উপদেষ্টা কোচের দায়িত্বে রয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় গোবিনাথনকে কোচ এবং সহকারী কোচ হিসেবে থাকবেন জাহিদ হোসেন রাজু নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে বিকেএসপিতে জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হবে।
সভা শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ জানান, জাতীয় দলের আবাসিক ক্যাম্প হবে বিকেএসপিতে। জাতীয় দল সেপ্টেম্বরে এশিয়ান গেমস হকিতেও অংশ নেবে। তার জন্য ২৫ জনের একটি তালিকা তারা জমা দেয়া হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে।
গোপীনাথনের কোচিংয়ে বাংলাদেশ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খুব ভালো পারফরম্যান্স করতে পারেনি। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনের বাইরে থাকা বাংলাদেশ দলের পক্ষে এশিয়ার শীর্ষ পর্যায়ের এই টুর্নামেন্টে ভালো ফল করাও অসম্ভব ছিল।
ইন্দোনেশিয়ার এএইচএফ কাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন একটি স্পন্সর পেয়েছে। অর্ধকোটি টাকার এই স্পন্সরকে হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে পরিচয় করাবে।