ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যাট হাতে সাফল্যের রহস্য জানালেন ইয়াসির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৩, ১৯ মার্চ ২০২২
ব্যাট হাতে সাফল্যের রহস্য জানালেন ইয়াসির
ইয়াসির আলী চৌধুরী

দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন ইয়াসির আলী রাব্বি। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের পরামর্শ মেনেই সাফল্য পেয়েছেন।

বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর ডাকে সাড়া দিয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগের দিন হোটেলে এসে টাইগার ক্রিকেটারদের সাথে কথা বলেছিলেন ডি ভিলিয়ার্স।

ম্যাচ শেষে ইয়াসির বলেন, অনেক কথার মধ্যে কিছু না কিছু থাকে যেগুলো কাজে লাগে সব সময়ই। ডি ভিলিয়ার্স হোটেলে এসেছিলেন। কিছু কথা তো সবসময় কাজে লাগেই। উনি কিছু কথা বলেছেন যেগুলো আমাদের, বিশেষ করে আমার খুব কাজে লেগেছে।

Advertisement

ঐতিহাসিক জয়ে দারুণ অবদান রেখেছেন ইয়াসির। ব্যাট হাতে সাকিব আল হাসানের সঙ্গে গড়েছেন ১১৫ রানের জুটি। ২ ছক্কা ও ৪ চারে সাজিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি।

শেষ পর্যন্ত ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলে লুঙ্গি এনগিডির বলে সাজঘরে ফিরেন ইয়াসির। এছাড়া ফিল্ডিংয়েও অসাধারণ এক ক্যাচ নিয়েছেন তিনি।

এ সিরিজে পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করছেন অ্যালবি মরকেল। তার সঙ্গে দুই দিন কাজ করেছেন বলে জানিয়েছেন ইয়াসির। ইয়াসির জানান যতটা পারা যায় উইকেটের সামনের অঞ্চলে খেলার পরামর্শ ছিল মরকেলের।

ইয়াসির বলেন, মরকেলের সঙ্গে আমি দুদিন একটু পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছি। ও আমাকে একটা কথাই বলতো, যত পারো সোজা মারার চেষ্টা করো। সোজা যতটুকু সম্ভব। তিন দিনে আসলে এর চেয়ে বেশি কিছু শেখা সম্ভব নয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!