ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৩ স্বর্ণ আর এক রৌপ্যে শেষ বাংলাদেশের ওয়ার্ল্ড আরচ্যারি মিশন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ১৯ মার্চ ২০২২
৩ স্বর্ণ আর এক রৌপ্যে শেষ বাংলাদেশের ওয়ার্ল্ড আরচ্যারি মিশন
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ২০২২ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের স্টেজ ওয়ানে ৩টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক জয় করেছে বাংলাদেশ আরচ্যারি দল।

আজ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে ৫-৩ সেটে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে ৬-৫ সেটে হারিয়ে স্বর্ণ জয় করেন নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশাকে নিয়ে গঠিত বাংলাদেশ দল।

Advertisement

রিকার্ভ মহিলা একক ইভেন্টে নাসরিন আক্তার ৬-২ সেটে নিজ দেশের দিয়া সিদ্দিকীকে হারিয়ে স্বর্ণ জয় করেন। ফলে দিয়া সিদ্দিক জয় করেন রৌপ্য পদক।

আগামীকাল রোববার দুপুর ১২:৩০ টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবে বাংলাদেশ আরচ্যারী দল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!