ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

করোনা পজিটিভ ডাচ কোচ ফন গাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৫, ২৩ মার্চ ২০২২
করোনা পজিটিভ ডাচ কোচ ফন গাল
ডাচ কোচ ফন গাল

করোনায় আক্রান্ত হয়েছেন নেদারল্যান্ড জাতীয় দলের কোচ লুইস ফন গাল। ডাচ ফুটবল এসোসিয়েশনের (কেএনভিবি) পক্ষ থেকে এ কথা জনানো হয়েছে।

অবশ্য শনিবার ডেনমার্কের বিপক্ষে আমাস্টারডামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে ডাগ আউটে ৭০ বছর বয়সী ফন গাল থাকতে পারবেন কিনা সে বিষয়ে ডাচ সোসিয়েশনের পক্ষ তেকে কিছু জানানো হয়নি।

ডাচ সংবাদ সংস্থা এএনপিকে জাতীয় দলের এক মুখপাত্র জানিয়েছেন ফন গালের হালকা ঠান্ডাজনিত উপস্বর্গ ছিল। বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই বস কোমরের ইনজুরির কারণে গত নভেম্বরে নরওয়ের বিপক্ষে নেদারল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি স্ট্যান্ডে বসে উপভোগ করেছেন।

Advertisement

নেদারল্যান্ডের কোচ হিসেবে এনিয়ে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন ফন গাল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!