শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ড. এ বি এম কামাল পাশা এ ম্যারাথন উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
‘ডিআইইউ মিনি ম্যারাথন’ এ প্রথম স্থান অর্জন করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মমিনুর রহমান, দ্বিতীয় হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলামিন এবং তৃতীয় একই বিভাগের শিক্ষার্থী সাথিন রেজা শুভ।
.png)
মহিলা শিক্ষার্থীদের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ঐশী সালোয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জুইসি, মোসাম্মৎ যুথী আকতার ও সানজিদা ইশরাফ তুরা এবং আইন বিভাগের শিক্ষার্থী মাকসুদা পারভীন দীপা বিশেষ পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্সেও ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান , উপ-রেজিস্ট্রার ইসহাক মিজি, উপ-পরিচালক কাজী মো. দিলজেব কবির, উপ-পরিচালক মো. মোসলেহ উদ্দিন, উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর সাদ আন্দালিব জয় ও বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।