স্থানীয় ডাচ টেলিভিশনে গতকাল এক সাক্ষাতকারে ৭০ বছর বয়সী ফন গাল তার ক্যান্সারে আক্রান্ত হবার বিষয়টি সকলের সামনে স্বীকার করেন।
ফন ডিক বলেছেন, সাক্ষাতকারটি দেখার পর কিছু সময়ের জন্য তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। মাঝে মাঝে জাতীয় দলের ক্যাম্প থেকে কাউকে কিছু না জানিয়ে রাতে চিকিৎসার জন্য হাসপাতালে চলে যেতেন ফন গাল। কোন খেলোয়াড়ই এ সম্পর্কে এতদিন কিছুই জানতে পারেনি।
.png)
ডাচ অধিনায়ক বলেছেন, সাক্ষাতকারের পর আমি তাকে বার্তা পাঠাই। আমি জানি সে এমন ধরনের মানুষ নয় যার অনেক বেশী সমবেদনার প্রয়োজন আছে। তার সম্পর্কে ব্যক্তিগত ভাবে আমি অনেক কিছুই জানি। কিন্তু আমি তাকে বলেছি যখনই তার কিছু প্রয়োজন হবে আমরা পুরো দল তার পাশে আছি। আশা করছি তার জন্যই এবারের বিশ্বকাপটা আমাদের জন্য চির স্মরণীয় হয়ে থাকবে।
আগামী নভেম্বরে শুরু হওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে নেদারল্যান্ডের প্রতিপক্ষ সেনেগাল, ইকুয়েডর ও স্বাগতিক কাতার।