রাজস্থান দলের অন্যতম সদস্য রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি তার কাছে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন চাহাল। তিনি বলেন, ‘আমি ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলাম। সেবার বেঙ্গালুরুতে একটি ম্যাচ শেষে সুউচ্চ ভবনে পার্টি চলছিল।’
চাহাল আরো বলেন, ‘সেখানে জয় উদযাপনের সময় এক সতীর্থ আমাকে ১৫ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন। ওই ক্রিকেটার মাতাল ছিলেন। অতিরিক্ত মদপান করেছিলেন তিনি। তার হিতাহিত জ্ঞান ছিল না। পরে লোকজন এসে আমাকে প্রাণে বাঁচায়। ভাগ্যিস সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম।’
.png)
অবশ্য কে এই কাজ করেছিলেন সে বিষয়ে কিছু বলেননি চাহাল। এর কয়েক মাস আগে আরেকটি মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছিলেন তিনি। সেবার এ লেগি বলেন, ‘২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর চেন্নাইয়ে হোটেলে পার্টি চলছিল।’
চাহাল বলেন, ‘সেখানে প্রচুর পরিমাণ ‘ফলের রস’ পান করে মাতাল হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা অ্যান্ড্রু সাইমন্ডস (হাসি)। তার সঙ্গে শুধু আমি ছিলাম। পরে সেখানে আসেন আরেক অস্ট্রেলীয় অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন।’
এই লেগি যোগ করেন, ‘একপর্যায়ে দুজনে আমার হাত, পা বেঁধে ফেলেছিলেন। আমার মুখে টেপও মারা হয়েছিল। এরপর তারা বলেছিল, এখন তুমি খুলো। তারা প্রচুর মজা করছিলেন। নেশায় বুঁদ হয়ে তারা আমার কথা ভুলে গিয়েছিলেন।’
সে অবস্থা থেকে কীভাবে বাঁচলেন এমন প্রশ্নের জবাবে চাহাল বলেন, ‘রাতভর পার্টি চলে। অবশেষ ভোরের আলো ফুটে। এসময় আবর্জনা পরিষ্কার করতে আসেন ঝাড়ুদার। তিনি আমাকে মুক্ত করেন।’