ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিক-ইয়াসিরের ব্যাটে বাংলাদেশের ভালো শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৫, ১০ এপ্রিল ২০২২
মুশফিক-ইয়াসিরের ব্যাটে বাংলাদেশের ভালো শুরু
মুশফিকুর রহিম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনটা ব্যাট হাতে ভালো কাটায়নি বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শুরুটা হয়েছে দারুণ। মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বির ব্যাটে ভর করে ফলো অন এড়ানোর স্বপ্ন দেখছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৩ রান। ফলো অন এড়াতে প্রয়োজন আরো ৭১ রান।

তৃতীত দিনের খেলাটা যথাসময়ে শুরু হয়নি। বৃষ্টির বাগড়ায় প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর শুরু হয় খেলা। আর দিনের প্রথম তিন বলেই তিন বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে ইতিবাচক সূচনা এনে দেন ইয়াসির।

Advertisement

আজকের দিনের খেলা শুরুর আগেই আকাশে মেঘের ঘনঘটা ছিল। অন্ধকারে ছেয়ে ছিল পুরো স্টেডিয়াম। তবু যতটুকু আলো ছিল তাতেই দিনের খেলা শুরু করার প্রস্তুতি নিয়েছিলেন দুই আম্পায়ার। মাঠেও নেমে গিয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা। কিন্তু প্রথম বল করার আগেই নামলো বৃষ্টি।

যার ফলে মাঠে গড়ালো না কোনো বল। গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও ইয়াসির। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা ধীর পায়ে অনেকটা অনিচ্ছা নিয়েই মাঠের বাইরে যান।

দিনের খেলা শুরুর পর লিজাড উইলিয়ামসের করা প্রথম ওভারের প্রথম তিন বলেই তিন বাউন্ডারি হাঁকান ইয়াসির রাব্বি। উইলিয়ামসের পরের ওভারের প্রথম বলেও হাঁকান বাউন্ডারি। আরেক পেসার ডোয়াইন অলিভারকেও অন ড্রাইভে চার মারেন তিনি।

সবমিলিয়ে দিনের প্রথম ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত সাত চারের মারে ৪১ রান করেছেন ইয়াসির। আরেক অপরাজিত ব্যাটার মুশফিক অপরাজিত রয়েছেন ৩৮ রানে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!