ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবশেষে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে নামছে ইউক্রেন-স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ১৫ এপ্রিল ২০২২
অবশেষে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে নামছে ইউক্রেন-স্কটল্যান্ড
ফাইল ছবি

সবকিছু ঠিকঠাক থাকলে গত মার্চেই ইউরোপিয়ান প্লে অফ বাছাইয়ের সব হিসেব নিকেশ শেষ হওয়ার কথা। কিন্তু ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন সবকিছুর দৃশ্যপট পুরোপুরি পালটে দিয়েছে। 

ফিফা ও উয়েফা থেকে নিষিদ্ধ হয়ে রাশিয়া পাথ বি থেকে ছিটকে গেছে। এদিকে পাথ এ-তে স্কটল্যান্ডের খেলার কথা ইউক্রেনের বিপক্ষে। আগ্রাসনের শিকার হওয়ায় স্কটল্যান্ড-ইউক্রেনের ম্যাচটা পিছিয়ে দেওয়া হয়। ফলে সব মিলিয়ে পাথ এ-এর খেলা যায় পিছিয়ে।

অবশেষে সেই অমীমাংসিত লড়াইয়ের নতুন দিনক্ষণ প্রকাশ পেয়েছে। গতকাল এক বিবৃতিতে উয়েফা জানায় বিষয়টি। সেই বিবৃতি অনুযায়ী প্লে অফের সেমিফাইনালে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইউক্রেন। আগামী ১ জুন ম্যাচটা মাঠে গড়াবে। সে রাতে গ্লাসগোয় স্কটিশদের আতিথ্য নেবে ইউক্রেন। 

Advertisement

মূল সূচি অনুসারে ম্যাচটা মাঠে গড়ানোর কথা ছিল গত ২৪ মার্চ। তবে নিজ দেশে রাশিয়ান আগ্রাসনের কারণে ইউক্রেন তাদের খেলা পিছিয়ে নেয়ার অনুরোধ করে। যা সাদরে মেনে নেয় ফিফা।

আগামী ১ জুনের এই ম্যাচে জয়ী দল আগামী ৫ জুন কার্ডিফে ওয়েলসের বিপক্ষে খেলবে। সেই জয়ী দল যাবে কাতার বিশ্বকাপে। এই প্লে অফ থেকে জেতা দলটা আগামী বিশ্বকাপের ‘বি’ গ্রুপে থাকবে। সেই গ্রুপে এরই মধ্যেই আছে আরেক ইউরোপীয় প্রতিপক্ষ ইংল্যান্ড। সঙ্গে আছে ইরান ও যুক্তরাষ্ট্র।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!