ডিপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ ইনিংসে দুই সেঞ্চুরি ও সাত ফিফটিতে ৮৭৮ রান করে ফেলেছেন বিজয়। তবে শুরুতেই জাতীয় দলে না এনে এইচপি কিংবা এ-দলে আনার পক্ষে মাশরাফী। এ সকল পর্যায়ে তাকে ঝালিয়ে নিয়ে তবেই জাতীয় দলে আনার কথা বলেন তিনি।
মাশরাফী বলেন, আগে ওই পর্যায়টাও তো দেখতে হবে। ওই পর্যায়ে গিয়ে ও কেমন করছে। তাই একটা জায়গা থেকে আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত কথা যে এখান থেকে রাডারের নিচে আসা। সেটা খুব গুরুত্বপূর্ণ।
.png)
বিজয়ের প্রশংসা করে মাশরাফী বলেন, টার্নিং উইকেট, স্লো উইকেট যে কোনো উইকেটে সে কিন্তু ডোমিনেট করে রান করেছে, আমি যতটুক খেলা দেখেছি। আজকেও। যে কোনো পর্যায়ে এটি ব্যতিক্রমী ব্যাটিং।
তিনি আরো বলেন, আমাদের ঘরোয়া ক্রিকেট কিন্তু অনেক উঁচুমানের। এখানে বিজয় যেভাবে অথোরিটি নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে ৮০০+ রান করেছে। নিশ্চিতভাবে তাকে এখনি জাতীয় দলের আশপাশে নিয়ে আসা উচিত এবং তাকে নিয়ে কাজ করা উচিত।
শুধু তাই নয়, মাশরাফী চান বিজয়কে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে। তার ভাষায়, সামনে টি-২০ বিশ্বকাপ। ওর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, ওর সেঞ্চুরি আছে ফিফটি আছে। ওকে এখনি দেখভাল করা উচিত। যদি কোনো বিষয় থাকে স্পষ্ট করা উচিত।