ইউনাইটেডের শেষ ম্যাচটি পগবা খেলে ফেলেছেন!
কাফ ইনজুরিতে পড়া ফরাসি তারকা পল পগবা হয়তবা ম্যানচেস্টার ইউনাইটেডে তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন, এমনটাই বিশ্বাস করছেন ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাংনিক।
আগামী ১ জুলাই থেকে বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার ফ্রি এজেন্টে পরিনত হবে। অর্থাৎ ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে তার চুক্তি শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। মঙ্গলবার লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচটিতে ১০ মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগে বাধ্য হন পগবা। আর এবারের এই ইনজুরিতে তার আর মৌসুমের বাকি ম্যাচগুলোতে মাঠে নামা হচ্ছেনা বলেই স্ক্যান রিপোর্টের সূত্র নিশ্চিত করেছে বলে রাংনিক ইঙ্গিত দিয়েছেন।
ইউনাইটেডের যুব দল থেকে মূল দলে খেলতে আসা পগবা ২০১২ সালে জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন। সেখানে সফল চার মৌসুম শেষে আবারো ২০১৬ সালে রেকর্ড ফি’তে ইউনাইটেডে ফিরে আসেন।
.png)
ইউনাইটেডের দ্বিতীয় মেয়াদে পগবরা ইউরোপা লিগ ও লিগ কাপের শিরোপা জয় করেছেন। কিন্তু ফর্মহীনতা ও বারবার অন্য ক্লাবের সঙ্গে যোগাযোগের কারণে ভক্তদের রোষানলে পড়েন পগবা। নরউইচের বিপক্ষে সাম্প্রতিক প্রিমিয়ার লিগের জয়ের ম্যাচটিতে ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারকে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে।
তাহলে কি ইউনাইটেডের হয়ে পগবা শেষ ম্যাচটি খেলে ফেললেন কিনা এমন প্রশ্নের উত্তরে রাংনিক বলেছেন,চিকিৎসকরা আমাকে জানিয়েছে পুরোপুরি সেড়ে উঠতে অন্তত চার সপ্তহ সময় লাগবে। আমাদের শেষ ম্যাচটি মে মাসের শেষ সপ্তাহে। আমার মনে হয়না সে আবারো মাঠে নামতে পারবে।
মৌসুমের শেষে ওল্ড ট্র্যাফোর্ডের নতুন স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন আয়াক্সের ম্যানেজার এরিক টেন হাগ। এরিক টেনের এই নিয়োগ নিশ্চিত হবার একদিন আগে রাংনিক পগবার সম্পর্কে এই মন্তব্য করেছেন।