ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাস ড্রাইভারদের বেপরোয়া আচরণে ক্ষিপ্ত রুবেল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ২৯ এপ্রিল ২০২২
বাস ড্রাইভারদের বেপরোয়া আচরণে ক্ষিপ্ত রুবেল
রুবেল হোসেন

দৃশ্যটি একটি দুই লেনের হাইওয়ের। যেখানে দেখা যায় শ্যামলী কোম্পানির বাসটি তার নির্দিষ্ট লেন দিয়ে এগিয়ে চলছে। তার পেছনে আরেকটি বাস ওভারটেকের চেষ্টা করছে। সেই দ্বিতীয় বাসটির পেছনে ওভারটেক করতে এগিয়ে আসছে আরো একটি বাস।

এই তিন বাসের রেষারেষিতে উল্টোদিকের রাস্তা ব্লক হয়ে গেছে। ফলে উল্টোদিক থেকে যাওয়া একটি বাইক তার নির্দিষ্ট লেন থেকে আরও বামদিকে সরে প্রায় রাস্তার বাইরে চলে যাচ্ছে।

এটা বাংলাদেশেরই রাস্তার একটি চিত্র। প্রতিদিন বাসচালকদের এই রেষারেষির চিত্র দেশের হাইওয়ে থেকে শুরু করে রাজধানী ঢাকাতেও দেখা যায়। যার ফলে প্রতিদিনই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। এর মাঝে বেড়ে গেছে বাইক দুর্ঘটনা।

Advertisement

অন্য গাড়ির ধাক্কায় ছিটকে পড়ছে বাইক, ঘটছে প্রাণহানি। এর জন্য দায়ী চালকদের কোনো শাস্তিও হচ্ছে না। শুধু বাসচালকদের দোষ দেওয়াটাও অনুচিত। আসলে সিংগভাগ মানুষের মাঝেই ট্রাফিক আইন মানার সদিচ্ছাই নেই।

এবারের ঈদযাত্রার প্রারম্ভে এই বিষয়টি সামনে এনে সবাইকে সতর্ক করে দিলেন জাতীয় দলের পেস তারকা রুবেল হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, এই হলো মহাসড়ক গুলোর অবস্থা। কতোটা নিরাপদ বাইকারদের জন্য ভেবে দেখেন। রাস্তা ছেড়ে পাশের ইমারজেন্সি রোডে বাইক নামাইতে হইছে।

তিনি আরো লেখেন, বাস ড্রাইভাররা বাইকারদের  দেখেও দেখে না। ঈদে যারা বাইকে করে বাড়ি যাবেন, সতর্কতার সাথে যাবেন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!