ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

অস্ট্রিয়ার কোচ হলেন রাংনিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৫, ৩০ এপ্রিল ২০২২
অস্ট্রিয়ার কোচ হলেন রাংনিক
রাল্ফ রাংনিক

অস্ট্রিয়া জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাংনিক।

আগামী ৩ জুন নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মে মাসের শেষ নাগাদ অস্ট্রিয়া দলের সঙ্গে কাজ শুরু করবেন রাংনিক। 

অস্ট্রিয়ান সকার ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ২২ মে প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মোকাবেলা করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

দুই বছরের চুক্তিতে তিনি অস্ট্রিয়ানদের সঙ্গে যুক্ত হয়েছেন। ২০২৪ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের বাছাইপর্ব পার করতে পারলে ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে তার সঙ্গে আরো দুই বছরের চুক্তি বৃদ্ধির শর্তাবলী রয়েছে।

এক বিবৃতিতে রাংনিক বলেছেন, একটি জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়াটা সত্যিই গর্বের। আশা করছি তারুণ্য নির্ভর একটি দলকে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের জন্য নতুনভাবে গড়ে তুলতে পারবো।

এদিকে মৌসুমের শেষে ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ চালিয়ে যাবার পরিকল্পনার কথাও জানিয়েছেন রাংনিক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!