আগামী ৭ জুন একই মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্লে-অফে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের বিজয়ী দল কাতার বিশ্বকাপের টিকিট পেতে ১৩ জুন পেরুর মোকাবেলা করবে।
প্লে-অফের বিজয়ী দল মূল পর্বে গ্রুপ-ডি’তে ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে।
.png)
এছাড়া ১৪ জুন কোস্টা রিকা প্লে-অফের আরেক ম্যাচে খেলতে ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের বিজয়ী দল গ্রুপ-ই’তে স্পেন, জার্মানী ও জাপানের মোকাবেলা করবে।