ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাসপাতালে ভর্তি মাশরাফী, পায়ে ২৭ সেলাই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ৭ মে ২০২২
হাসপাতালে ভর্তি মাশরাফী, পায়ে ২৭ সেলাই
মাশরাফী বিন মোর্ত্তজা

জাতীয় দল থেকে দীর্ঘদিন দূরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগেও বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। এমতাবস্থায় তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন সমর্থকরা। এরই মাঝে এলো দুঃসংবাদ।

নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী। এরই মধ্যে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজ শনিবার নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হন ম্যাশ। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে তার পা কেটে যায়।

Advertisement

এই দুর্ঘটনার পর মাশরাফীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পায়ে ২৭টি সেলাই করা হয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরী বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!