ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রকাশ্যে এলো রোনালদোর সদ্যজাত কন্যার ছবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ৮ মে ২০২২
প্রকাশ্যে এলো রোনালদোর সদ্যজাত কন্যার ছবি
ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের সদ্যজাত কন্যা বেল্লা এসমেরালদা

কিছুদিন আগেই পৃথিবীর মুখ দেখেছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের সদ্যজাত কন্যা। এবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেয়ের নাম ও ছবি প্রকাশ করেছেন জর্জিনা।

শনিবার নতুন নাম প্রকাশের পরই রোনালদো-জর্জিনাকে অভিনন্দন জানাতে থাকেন তাদের ভক্তরা। সেই ছবিতে দেখা যাচ্ছে, খুব আরাম করে ঘুমাচ্ছে রোনালদোর নতুন মেয়ে।

পোস্টে জর্জিনা রদ্রিগেজ জানিয়েছেন, মেয়েটির নাম তারা রেখেছেন বেল্লা এসমেরালদা। ছবি প্রকাশ করে প্রথমবারের মতো ছোট্ট মেয়েটিকে একদম কাছ থেকে দেখার সুযোগ তৈরি করে দেন তিনি।

Advertisement

এদিকে রোনালদো ও জর্জিনার নতুন মেয়ে জন্ম নেয় ১৮ এপ্রিল। এদিন জমজ সন্তানের জন্ম দেন রোনালদোর বান্ধবী। এর মধ্যে একজন ছিল ছেলে আরেকজন মেয়ে। কিন্তু ছেলে শিশুটি জন্মের পর মারা যায়। রোনালদো ও তার বান্ধবী দুইজনই ওই সময় খবরটি নিশ্চিত করেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!