ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাঁদতে কাঁদতে বিদায় নিলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ২২ মে ২০২২
কাঁদতে কাঁদতে বিদায় নিলেন ডি মারিয়া
অ্যাঞ্জেল ডি মারিয়া

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে দীর্ঘ ৭ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। শনিবার রাতে লিগ ম্যাচের মাধ্যমে শেষ বারের মতো দলের হয়ে মাঠে নামেন তিনি। দলকে জিতিয়ে চোখের জলে বিদায় নিলেন এই আর্জেন্টাইন তারকা।

২০১৫ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে আলো ছড়িয়েছেন ডি মারিয়া। গত রাতের ম্যাচ শেষে যখন বিদায় বললেন তখন তার নামের শেষে ঝলমল করছিলো ৯২ গোল এবং ১১২ অ্যাসিস্ট। সেই সঙ্গে তার ঝুলিতে রয়েছে ১৮টি শিরোপাও।

শনিবার রাতের ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিয়েই খেলেছেন ডি মারিয়া। দলের জয়ে রেখেছেন বড় অবদান। প্রতিপক্ষের খেলোয়াড়দেরকে বোকা বানিয়ে নেয়া তার সলো রানগুলো ছিলো চোখের শান্তি।

Advertisement

প‍্যারিসের ক্লাবটির হয়ে নিজের শেষ ম‍্যাচে গোল করে আপ্লুত হয়ে পড়েন ডি মারিয়া। মুখে হাসি, চোখে জল নিয়ে উদযাপন করেন গোল। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার।

এ সময় পিএসজির সব সদস‍্য দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন তাকে। সতীর্থদের সবাইকে আলিঙ্গন করে সমর্থকদের তুমুল করতালির মধ‍্যে ডাগ আউটে যান তিনি। গ‍্যালারিতে তখন তার স্ত্রীর চোখেও ছিল জল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!