[ খেলা ]
বুকে ব্যথা, ম্যাচের মাঝেই হাসপাতালে লঙ্কান ক্রিকেটার
ছবি: সংগৃহীত
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের খেলার প্রথম সেশনের শেষদিকে ২৩তম ওভারে হঠাৎ বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে বের হয়ে যান শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস।
এই বুকে ব্যথার কারণে এরই মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে মেন্ডিসকে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, কুশল মেন্ডিসকে মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেয়া হয়েছে। বুকে ব্যথার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়। কী সমস্যা সেটা ডাক্তার চেকআপ করে বলতে পারবেন। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।
.png)
এদিকে ঢাকা টেস্টের প্রথম সেশনটা ভালো কাটেনি বাংলাদেশের। মাত্র ২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল টাইগাররা। তবে লিটন দাস ও মুশফিকুর রহিমের দারুণ জুটিতে আপাতত এই বিপর্যয় সামাল দিয়েছে স্বাগতিক দল।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!