পিএসজি সম্পর্কে সমালোচনা না করতে লা লিগাকে সেফেরিনের অনুরোধ
রিয়াল মাদ্রিদে যোগ না দিয়ে শেষ মুহূর্তে পিএসজিতে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা এই ধরনের সিদ্ধান্তের চূড়ান্ত ঘোষণা আসার পর থেকে লা লিগা প্রধান জেভিয়ার তেবাস দারুন চটেছেন। কিন্তু উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন জানিয়েছেন প্রত্যেকেরই নিজ নিজ পরিস্থিতি নিয়ে চিন্তা করা উচিৎ।
স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে আলোচনা অনেকখানি এগিয়ে গেলেও এমবাপ্পে তিন বছরের চুক্তিতে প্যারিসেই থেকে যাবার সিদ্ধান্ত নেন। এমবাপ্পের এই ধরনের সিদ্ধান্তকে ফুটবলের জন্য অপমান হিসেবে উল্লেখ করেছেন তেবাস।
শনিবার লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে বার্তা সংস্থা এএফপির সাথে এক সাক্ষতকারে সেফেরিন বলেন, আমি একেবারেই মেনে নিতে পারছিনা। বিভিন্ন ভাবে ফুটবলকে অপমানিত করা হচ্ছে। আমি মনে করি প্রতিটি লিগ তাদের নিজ পরিস্থিতি নিয়ে চিন্তা করুক। এক লিগ আরেক লিগের সমালোচনা করবে এটা কখনই কাম্য নয় বলেই আমি মনে করি। আমি যতটুকু জানি রিয়াল মাদ্রিদ এমবাপ্পের জন্য যে পরিমান অর্থ প্রস্তাব দিয়েছি পিএসজিও প্রায় সমপরিমান অর্থ ব্যয় করেই এমবাপ্পেকে দলে ভিড়িয়েছে।
.png)
ফরাসি লিগ সভাপতি ভিনসেন্ট লাব্রুনে তেবাসের বিষয়টি নিয়ে বলতে গিয়ে বলেছেন এখানে একে অপরকে অপমান করা হয়েছে।