ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দীর্ঘ ১৮ বছর পর জিম্বাবুয়ের মুখোমুখি অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ৩০ মে ২০২২
দীর্ঘ ১৮ বছর পর জিম্বাবুয়ের মুখোমুখি অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া দল

দীর্ঘ ১৮ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী আগস্টে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পরস্পরের মুখোমুখি হবে দুই দল।

আইসিসির বড় টুর্নামেন্টগুলো ছাড়া অস্ট্রেলিয়াকে র‌্যাঙ্কিংয়ের নিচের দিকের দেশগুলোর বিপক্ষে খেলতে খুব একটা দেখা যায় না। বিশেষ করে দ্বিপাক্ষিক সিরিজ তো একেবারেই নয়। তবে মাঝেমধ্যে ত্রিদেশীয় সিরিজ খেলে থাকে তারা।

সম্প্রতি আগস্ট ২০২২ থেকে জানুয়ারি ২০২৩ পর্যন্ত ঘরের মাটিতে সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে দীর্ঘ দেড় যুগ পর ঠাঁই মিলেছে জিম্বাবুয়ের। শেষবার দুই দল দ্বিপাক্ষিক সিরিজ (ওয়ানডে) খেলেছিল ২০০৪ সালে।

Advertisement

সেই বছর মোট ছয়টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলেছিল দুই দল। জানুয়ারিতে জিম্বাবুয়েকে আতিথেয়তা দিয়েছিল অজিরা। আর মে মাসে অজিদের আতিথেয়তা দিয়েছিল জিম্বাবুয়ে। যদিও সব কটি মাচেই জয় পায় অস্ট্রেলিয়া।

দুই দল ওয়ানডেতে শেষবার পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে হারারে স্পোর্ট ক্লাবে ত্রিদেশীয় সিরিজে। যেখানে প্রথম দেখায় হারলেও দ্বিতীয় ও শেষ দেখায় অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বার জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ছাড়া অস্ট্রেলিয়া ঘরের মাটিতে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ম্যাচের সূচি প্রকাশ করেছে। এছাড়া আগস্ট থেকে পরবর্তী ছয় মাসের সূচিতে তারা টি-২০ বিশ্বকাপ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ও ইংলিশদের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে।

এসবের বাইরে বছরের শেষদিকে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট ও প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!