ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় বেনজেমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৯, ১ জুন ২০২২
চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় বেনজেমা
করিম বেনজেমা

২০২১/২২ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার সর্বোচ্চ ১৫ গোল করে এই পুরস্কার জয় করে নিয়েছেন। 

রিয়ালকে ফাইনালের পথে এগিয়ে নিয়ে যাবার জন্য বেনজেমার অবদান ছিল সর্বাগ্রে। একইসঙ্গে গ্যালাকটিকোদের রেকর্ড ১৪তম ইউরোপীয়ান শিরোপা জয়েও বেনজেমাই মূল অবদান রেখেছেন। ২০০৯ সালে লিঁও থেকে রিয়ালে যোগ দেবার পর এটাই ছিল বেনজেমার পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। 

এ নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে গোলের সংখ্যা ডাবল ফিগারে উন্নীত করলেন বেনজেমা। প্রতিযোগিতার এক আসরে সর্বোচ্চ গোলের তালিকায় এখন বেনজেমাই শীর্ষে অবস্থান করছেন। 

Advertisement

বেনজেমার ১৫টি গোলের মধ্যে ১০টি গোলই এসেছে নক আউট পর্ব থেকে। যার শুরু হয়েছিল শেষ ১৬’তে পিএসজির বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে। চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আসে দ্বিতীয় হ্যাটট্রিক। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অতিরিক্ত সময়ে বেনজেমার দেয়া গোলেই রিয়ালের জয় নিশ্চিত হয়েছিল। 

ফাইনালে অবশ্য লিভারপুলের বিপক্ষে গোল করতে পারেননি বেনজেমা। কিন্তু ইউরোপীয়ান সর্বোচ্চ গোলের তালিকায় বেনজেমা এখন রবার্ট লেভানদোভস্কির সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!