পয়েন্টের দিক দিয়ে সুপার লিগের আর কোন দলের ১’শ পয়েন্ট নেই। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট আছে দ্বিতীয়স্থানে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তবে সুপার লিগের দ্বিতীয় দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরি করার ভালো সুযোগ আফগানিস্তানের সামনে।
আগামীকাল জিম্বাবুয়েকে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হারাতে পারলেই সুপার লিগে পয়েন্টের সেঞ্চুরি করবে আফগানিস্তান। ১১ ম্যাচে ৯ জয়, ২ হারে ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আফগানরা। আর ১টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে ১’শতে পা রাখবে তারা।
.png)
সরাসরি ২০২৩ সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের জন্য সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষ সাত এর মধ্যে থাকতে হবে দলগুলোকে।
কারণ আগামী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত।
আয়োজক ভারত এবং শীর্ষ সাত দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ১০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে পরের ওয়ানডে বিশ্বকাপ।
আট দল সুপার লিগ থেকে টিকিট পেলেও, নবম ও দশম দল হিসেবে বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে সুপার লিগে পয়েন্ট টেবিলের শেষ পাঁচটি দলকে।
জিম্বাবুয়েকে প্রথম দুই ওয়ানডেতে ৬০ রানে ও ৮ উইকেটে হারিয়েছিল আফগানিস্তান।