স্টার্কের মত ওয়ানডে সিরিজে অনিশ্চিত মার্শ
পেসার মিচেল স্টার্কের মত শ্রীলংকার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
কাফ স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন মার্শ। পুরোপুরি সুস্থ হতে এক বা দুই সপ্তাহ লাগবে তার।
গত বুধবার কলম্বোতে অনুষ্ঠিত শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়া দ্বিতীয় টি-২০তে ইনজুরিতে পড়েন মার্শ। ম্যাচটি ৩ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিলো অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি মার্শ।
.png)
এ মাসের শেষের দিকে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে আছেন মার্শ। তবে ক্যামেরন গ্রিন ইনজুরিতে না থাকলে দলে মার্শেও প্রভাব খুব বেশি পড়বে না।
ইতোমধ্যে আঙুলের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন অনিশ্চিত হয়ে পড়া স্টার্ক। তার জায়গায় ঝাই রিচার্ডসন ও কেন রিচার্ডসনকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।
গেল বছরের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মার্শ। সর্বশেষ টি-২০ বিশ্বকাপের ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া।