ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট সিরিজ শেষ ইয়াসিরের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৬, ১৪ জুন ২০২২
টেস্ট সিরিজ শেষ ইয়াসিরের
ইয়াসির আলি

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটার ইয়াসির আলি। সিরিজ থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।

টেস্ট সিরিজের আগে গত ১০ জুন থেকে অ্যান্টিগায় শুরু হওয়া ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিন পিঠের ইনজুরিতে পড়েন ইয়াসির। স্ক্যান রিপোর্টে তার মেরুদন্ডে সমস্যা ধরা পড়েছে।

প্রস্তুতি ম্যাচ ড্র করলেও টেস্ট সিরিজের আগে অনুশীলনে সন্তুষ্ট খেলোয়াড়রা।

Advertisement

বিসিবির দেয়া এক ভিডিওতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময়ের প্রয়োজন। তাই টেস্ট সিরিজ খেলতে পারবে না সে।

অ্যান্টিগায় ১৬ জুন থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ইয়াসিরের ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা। মিডল-অর্ডারে মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে ভাবা হয়েছিলো তাকে। পবিত্র হজের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিক।

এখন পর্যন্ত ৫টি টেস্টে ২৪ দশমিক ৫০ গড়ে ১৯৬ রান করেন ইয়াসির।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!