ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

করোনার জন্য ছিটকে গেলেন মার্করাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ১৬ জুন ২০২২
করোনার জন্য ছিটকে গেলেন মার্করাম
এইডেন মার্করাম

করোনাভাইরাসে আক্রান্ত হবার এক সপ্তাহ পরও খেলার জন্য ফিট না হওয়ায় ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করাম। এরই মধ্যে  সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই করোনায় আক্রান্ত হন মার্করাম। সিরিজের প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। করোনায় আক্রান্ত হবার পর এক সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে চলে যান মার্করাম। 

শেষ দুই ম্যাচে মার্করামকে পাবার আশায় ছিলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকলেও, খেলার মত ফিট নন মার্করাম। 

Advertisement

এক বিবৃতিতে সিএসএ জানিয়েছে, ‘টি-২০ সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বাদ নাম প্রত্যাহার করে নিয়েছেন মার্করাম। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হবার পর সাত দিন কোয়ারেন্টাইনে কাটিয়েছেন তিনি। শেষ দুই ম্যাচ খেলার মত অবস্থায় আসতে পারবেন না মার্করাম। মানসিক সুস্থতার যত্ন নেয়ার জন্য তাকে বাড়ি ফিরে যাবার অনুমতি দেয়া হয়েছে।’

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!